সরাসরি মূল অংশে যান

বিক্রি

সিরিয়ালের মালের জন্য বানানো কাউন্টার

সিরিয়াল বা বারকোড স্ক্যান করুন, এক বিক্রিতে ক্যাশ আর বিকাশ ভাগ করে নিন, কার্ট পরে চালানোর জন্য রেখে দিন, আর ওয়ারেন্টিসহ ইনভয়েস প্রিন্ট করুন।

এক কথায়

LaptopERP-এর POS কাউন্টারে ক্যাশিয়ার নিজের ব্রাঞ্চের যেকোনো বিক্রিযোগ্য ইউনিট খুঁজে পান সিরিয়াল, মডেল বা SKU দিয়ে। এক বিক্রিতে ক্যাশ, বিকাশ, নগদ, কার্ড বা চেক নেওয়া যায়, কার্ট ধরে রেখে পরে আবার চালানো যায়, আর প্রতিটা আইটেমের ওয়ারেন্টিসহ ইনভয়েস প্রিন্ট হয়। নেট চলে গিয়ে আবার চেষ্টা করলেও একই বিক্রি দুবার হয় না।

কীভাবে চলে

  1. সার্চ বা স্ক্যান

    একটা সার্চ বক্সেই এই ব্রাঞ্চের যেকোনো বিক্রিযোগ্য ইউনিট মেলে, সিরিয়াল, মডেল বা SKU দিয়ে।

  2. সাধারণ, নাকি চেনা কাস্টমার

    ফোন নম্বর দিয়ে কাস্টমার খুঁজুন। বাকি থাকলে কাস্টমারের নাম লাগবেই।

  3. ডিসকাউন্ট আর ভাগ করে পেমেন্ট

    আপনার রোলে অনুমতি থাকলে ডিসকাউন্ট দিন, তারপর ক্যাশ, বিকাশ, নগদ, কার্ড বা চেকে ভাগ করে নিন।

  4. শেষ করুন, প্রিন্ট করুন

    ইনভয়েসে প্রতিটা আইটেমের ওয়ারেন্টি থাকে।

  5. দোকান বন্ধের সময় আজকের হিসাব

    আপনার ব্রাঞ্চে কত বিক্রি হলো, আর কোন মাধ্যমে কত উঠল।

যা যা থাকছে

  • একটাই সার্চ বক্স

  • যেকোনো USB বা Bluetooth স্ক্যানার, সেটআপ ছাড়াই

  • সাধারণ বা চেনা কাস্টমার (বাকি থাকলে নাম লাগবে)

  • ভাগ করে পেমেন্ট, কত বাকি আর কত ফেরত সহ

  • ডিসকাউন্টের আগে হিসাবটা দেখা যায় (অনুমতি লাগে)

  • কার্ট ধরে রাখা আর আবার আনা (৭ দিন পর বাতিল)

  • অন্য পেজে গেলেও খসড়া থেকে যায়

  • একই বিক্রি দুবার হওয়া আটকায়

  • রসিদ খোঁজা আর আবার প্রিন্ট

  • মাধ্যম অনুযায়ী আজকের হিসাব

  • ক্যাশিয়ারকে নির্দিষ্ট ব্রাঞ্চে আটকানো

  • ক্যাশ ড্রয়ার (ব্রাঞ্চ ধরে চালু)

  • কাউন্টারেই বাকি টাকা নেওয়া

হাতে-কলমে হিসাব

একটা ল্যাপটপ আর একটা মাউস, দুইভাবে পেমেন্ট

দোকানে আসা একজন কাস্টমার একটা ল্যাপটপ আর একটা মাউস কিনলেন, কিছু টাকা দিলেন ক্যাশে, বাকিটা বিকাশে।

ইনভয়েস INV-20261026-0007 প্রিন্ট হলো ৭ দিনের রিপ্লেসমেন্ট আর ১ বছরের সার্ভিস ওয়ারেন্টিসহ।

  • ল্যাপটপ৳78,500
  • মাউস৳1,200
  • ক্যাশে দিলেন−৳50,000
  • বিকাশে দিলেন−৳29,700
বাকি রইল৳0

এখনও তৈরি হয়নি

  • কাউন্টারের স্ক্রিন এখন ইংরেজিতে
  • ইন্টারনেট লাগে
  • ফেরত নিতে হয় অ্যাডমিন প্যানেল থেকে
  • থার্মাল রসিদের লেআউট এখনও নেই

প্রশ্ন

POS কাউন্টার: যা সবাই জানতে চান

সব প্রশ্ন

হ্যাঁ। যেকোনো USB বা Bluetooth স্ক্যানার, কোনো সেটআপ ছাড়াই চলে।

আপনার দোকানে কেমন চলবে, দেখে নিন

স্টক, বিক্রি আর ব্রাঞ্চ আপনি কীভাবে সামলান, আমাদের বলুন। সেই মতো কাজগুলো চালিয়ে দেখাব, আর যা এখনও তৈরি হয়নি, সেটাও সোজাসুজি বলে দেব।